ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক আফফান শেখ


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২৫-৫-২০২৩ দুপুর ৪:৫৮
অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ বছর কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন আফফান শেখ (২৮) নামে এক ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সিমান্তের ৭৬ নং পিলার সংলগ্ন দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে দেশে ফেরত পাঠানো হয়। আফফান শেখ ভারতের মুর্শিদাবাদ জেলার  জলঃগী থানার সরকার পাড়া গ্রামের ইসমাইল শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই আবু নাঈম । জানাগেছে,২০২০ সালের মার্চ মাসে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন আফফান শেখ। এ সময় তাকে আটক করে বিজিবির সদস্যরা। পরে মামলা দিয়ে তাকে আদালতে তোলা হয়। সেখানে বিচার শেষে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক। কুষ্টিয়া জেলা কারাগারে সাজা ভোগ শেষে বুধবার আইনি প্রক্রিয়া শেষে তাকে
বাংলাদেশ ও ভারত উভয় দেশের প্রতিনিধি দলের সমন্বয়ে দেশে ফেরত পাঠানো হয় । বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন জয়নগর চেকপোস্ট ইনচার্জ এসআই মোঃ আবু নাঈম,দর্শনা থানার এসআই স্বপন কুমার সরকার ,জয়নগর বিজিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল জলিল  , মানবাধিকার কর্মী মোঃ আহসান হাবিব মামুন এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন,শ্রী মহেশ-সহকারি ক্যাম্প কমান্ডার গেদে বিএসএফ,ইনচার্জ গেদে ইমিগ্রেশন গোপাল চন্দ্র দে,ইনচার্জ গেদে কাস্টমস সুব্রত মন্ডল,এস আই সুমন কুমার ঘোষ-কৃষ্ণগঞ্জ থানা,ডিআইবি কৃষ্ণগঞ্জ থানা-এস আই রতন কুমার বিশ্বাস,মানবাধিকার কর্মী চিত্তরঞ্জন পাল।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ