মিরসরাইয়ে গ্রামীণ সড়ক ভেঙে দুই গ্রামের হাজার হাজার মানুষ ভোগান্তিতে
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে গ্রামীন সড়ক ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দুই গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া (ফরেস্ট অফিস) এলাকার ফরেস্ট অফিস থেকে একরাম সওদাগরের বাড়ি পর্যন্ত ওবায়দুল হক সড়কটি টানা বৃষ্টিতে ভেঙে ছড়ায় বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। সড়কটি দিয়ে আজিজনগর এবং ছত্তরুয়া গ্রামের মানুষ যাতায়াত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শুষ্ক মৌসুমে রাস্তা সংস্কারের জন্য রাস্তায় মাটি দেয়ায় বর্ষাকালে পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে গেছে। যানবাহন তো দূরে থাক, মানুষ পর্যন্ত হাঁটাচলার অবস্থা নেই।
এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার বেলাল হোসেন বলেন, বিষয়টি আমাদের অনেকে জানিয়েছেন। প্রবল বর্ষণের কারণে রাস্তাটি ভেঙে গেছে। বৃষ্টি শেষ হলে দ্রুত স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় সড়কটি মেরামত করা হবে।
গত কয়েক মাস আগে ওবায়দুল হক সড়কটির মেরামত কাজ করা হয়েছিল। কিন্তু চার মাসের ব্যবধানে সড়কের বেহাল দশা এবং ছড়ায় বিলীন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সড়টি দ্রুত সংস্কার ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন বলেন, অতিবৃষ্টির কারণে গ্রামীণ সড়কটি ভেঙে গেছে। আমরা দ্রুততম সময়ে ছোট কাজগুলো করে দেব। বৃষ্টির মৌসুম শেষ হলে ভাঙা রাস্তা মেরামত করে জনগণের চলাচলের উপযোগী করে দেব।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied