কাপ্তাইয়ে কাজুবাদাম, কফি গবেষণা সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
রাঙামাটির কাপ্তাইয়ে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যেখানে উপজেলার স্থানীয় ৬০ জন কৃষক কর্মশালায় অংশ নিয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এসময় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে সহ জেলা ও আঞ্চলিক পর্যায়ের কৃষি বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগণ ধারাবাহিকভাবে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান জানান, পার্বত্য অঞ্চলে কাজু বাদাম ও কফি চাষ করে সাবলম্বী হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। তাই আমরা কাপ্তাইয়ের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ৬০ জন কৃষককে এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছি। এই প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে এই অঞ্চলের কৃষকেরা কাজু বাদাম ও কফি চাষের বিষয়ে আরো জ্ঞান অর্জন করবে এবং অনেক সফলতা পাবে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র্যালি ও আলোচনা সভা
Link Copied