ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১২ বছর পর গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৬-৫-২০২৩ দুপুর ৪:২২
বরিশালে তিন বছরের শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সোহাগ হাওলাদার (৩২)কে ১২ পর গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ঢাকার দারুস সালাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৬ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আরিফ হোসেন।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুটির বাবা-মা দুজনই বাইরে কাজ করতেন। শিশুটির পারিবারের সাথে সোহাগের ভাল সম্পর্কের সেসুবাদে ওই বাড়িতে সোহাগের যাতায়াত ছিল। ২০১১ সালের একদিন মেয়েটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে মেয়েটিকে সোহাগ ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সোহাগ পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একই দিন ভিকটিমের মা বাদী হয়ে বরিশাল মহানগর বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে সোহাগের নামে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে সোহাগ হাওলাদারকে ২০২১ সালের মে মাসে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে গ্রেফতার এড়াতে বিভিন্ন ছব্দবেশে পালিয়ে বেড়ায় সোহাগ। অবশেষে রাজধানীর মিরপুরে দারুস সালাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বরিশালের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার