বালিয়াকান্দিতে সড়ক দূর্ঘটনায় নিহত এক আহত-দুই
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় গতকাল শুক্রবার বিকালে মোটর সাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও আরো দুই জন আহত হয়। নিহত সাব্বির (২০) উপজেলার জামালপুর ইউনিয়নের সর্ববেতেঙ্গা গ্রামের শফিউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে সাব্বির মোটর সাইকেল যোগে বালিয়াকান্দি হতে সোনাপুর যাওয়ার পথে রসুলপুর এলাকায় পৌছালে সোনাপুর থেকে ছেড়ে আসা ভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সাব্বির মারা যায়। মোটর সাইকেলের আর এক আরোহী আকিদুল (৩৫) ও ভ্যানের যাত্রী বিল্লাল হোসেন (৫০) গুরুতর আহত হয়। এলাকার লোকজন তাদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার সাব্বিরকে মৃত বলে ঘোষনা করেন। গুরুতর আহত আকিদুল ইসলামকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে উন্নতমানের চিকিৎসার জন্য পাঠান। ভ্যানের যাত্রী বিল্লাল হোসেন বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসায় রয়েছে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার