তানোরে আদিবাসি যুবকের আত্নহত্যা
রাজশাহীর তানোরে মথি মার্ডি (২১) নামে এক আদিবাসি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাক শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার মাহালীপাড়া বাঁশ ঝাড় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সে মাহালিপাড়া গ্রামের সুমী মুর্মুর ছেলে।
পুলিশ জানায়, গত ২৪ মে বুধবার সুমী মুর্মুকে ঢাকা থেকে ছেলের এক সহকর্মী ফোন করে তার ছেলে মথি মার্ডিকে কর্মস্থলে খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে জানান । পরে মথিকে বিভিন্ন এলাকায় খুঁজতে থাকে তার পরিবার। ঘটনার দুদিন পর শুক্রবার সকালে মায়ের বাড়ি মাহালীপাড়ায় একটি বাঁশ ঝাড়ে ঝুলন্ত অবস্থায় মথি মার্ডির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (মর্গে) পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
চলতি মাসে ৮ মে তারিখে পৌর এলাকার কালিগঞ্জ রায়তান বড়শোগ্রামের দুই সন্তানের পিতা পাভেল আত্মহত্যা করেছিলেন, সেঘটনায় ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া, আর এযুবকের ময়না তদন্ত করা হচ্ছে জানতে চাইলে ওসি জানান, এটা নির্ভর করে তদন্তকারী কর্মকর্তার উপর। আর পাভেলের স্ত্রী সন্তান ময়না তদন্ত না করার জন্য অনুরোধ করেন, মুলত এজন্যই অনুমতি দিলেও অপমৃত্যুর মামলা করা হয়েছিল।
এমএসএম / এমএসএম
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা
দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০
Link Copied