ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে জেলেদের জালে আবারো রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৭-৫-২০২৩ দুপুর ৩:৩৫
রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে জেলেদের জালে আবারো ধরা পড়লো বিদেশী প্রজাতির রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস। আজ শনিবার (২৭ মে) সকালে কাপ্তাইয়ের চন্দ্রঘোনার কেপিএম কয়লার ডিপু এলাকার কর্ণফুলি নদীর ঘাটে মাছ ধরতে গিয়ে সমুল্য মল্লিক নামের এক জেলের জালে রাক্ষুসে এই মাছটি ধরা পড়ে। 
 
তিনি এই প্রতিবেদককে জানান, আমরা কয়েকজন কর্ণফুলী নদীতে  মাছ ধরতে গিয়ে আজ ( শনিবার ) সকালে এই মাছটি আমাদের জালে দেখতে পাই। পরে জানতে পারলাম এটা নিষিদ্ধ মাছ। আমরা সেটা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এর কাছে পৌঁছে দিয়েছি। 
 
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাপ্তাইয়ের 
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, সাকার মাউথ ক্যাটফিশ দেশীয় প্রজাতির জন্য হুমকি এবং নদীর তলদেশের জলজ পরিবেশের জন্য ক্ষতিকর। গত ১৫ জানুয়ারি সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয় এর আইন অধিশাখার এক প্রজ্ঞাপনে দেশে চুড়ান্তভাবে এই মাছ আমদানী, বিপণন, বংশ বিস্তার এবং চাষ নিষিদ্ধ ঘোষণা করেন।
 
এদিকে এর আগেও বেশ কয়েকবার কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে জেলেদের জালে এই রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস ধরা পড়েছিলো। যেটি উদ্ধার করে উপজেলা মৎস্য অফিসের তত্বাবধানে মাছটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক