ঠাকুরগাঁওয়ে লিচুর বাম্পার ফলন : ভাল দাম পেয়ে খুশি বাগানীরা
ঠাকুরগাঁওয়ে লিচুর বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে জেলার বাজারগুলোতে লিচু বিক্রি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় লিচুর গ্রাম নামে পরিচিত পৌর শহরের মুন্সিরহাটে বড়-ছোট বাগানগুলি থেকে লিচু পারার কাজ চলছে। এছাড়াও মহাসড়কের ধারে অস্থায়ী ভিত্তিতে হাট বসেছে। হাটে ছোট নারী-শিশু, যুবক, বৃদ্ধ বিভিন্ন বয়সীরা লিচুর পসরা নিয়ে বসেছেন। বিভিন্ন দামে বিক্রি করছেন লিচু। গতকাল শনিবার বাগানগুলিতে গিয়ে দেখা যায় শ্রমিক লাগিয়ে গাছ থেকে লিচু পারার পর সেগুলো থোকায় থোকায় বাধা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়িরা আসছেন লিচু কিনতে।
পৌর শহরের বিভিন্ন স্থান ও জেলার বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে লিচু। এর মধ্যে পৌর শহরের কালিবাড়ী বাজার, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও রোড, মুন্সিরহাট, গোধুরী বাজারসহ জেলার অন্যান্য বাজারে আপাতত গোলাপী জাতের লিচু বিক্রি করতে দেখা যায়। খোলা বাজারে প্রতি ১শ গোলাপী জাতের লিচু বিক্রি হচ্ছে ২শ থেকে আড়াইশ টাকায়।
পৌর শহরের মুন্সিরহাট এলাকায় রুবেল ইসলাম, রাজা, বাদশাসহ বেশ কয়েকটি লিচুর বাগান রয়েছে। বাগানগুলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৌসমী ফল ব্যবসায়ীরা চুক্তিভিত্তিক কিনে থাকেন। বগুড়া জেলার বড়–য়া এলাকার মৌসুমী ফল ব্যবসায়ি গোপাল চন্দ্র মুন্সিরহাটে ৯টি বাগান কিনেছেন। বর্তমানে গোলাপী জাতের লিচু ভাঙ্গার কাজ শুরু হয়েছে। এছাড়াও চায়না-৩, মাদ্রাজী ও বোম্বে জাতের লিচু আর কিছুদিন পর গাছ থেকে পারা শুরু হবে। আর বাগানের চারপাশের এলাকার নারী-পুরুষেলা বাগানে লিচু পেরে ও গুছিয়ে দিয়ে ৫-৭শ টাকা আয় করছেন। পাশাপাশি লিচু কুড়িয়ে ৫-৭শ লিচু সংগ্রহ করে বাড়ির পাশেই মহাসড়কের ধারে বিক্রি করছেন বিভিন্ন দামে। এতে করে নারী, শিশু, যুবক, বৃদ্ধরা লিচুর মৌসুমী ব্যবসা করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
বাগানে লিচু তুলা ও গোছানো কাজে নিয়োজিত নারী শ্রমিক নুরী, হেনা, ময়না জানান, বাগানে লিচুর ডাল থেকে লিচুর থোকা গুছিয়ে দিয়ে দিনপ্রতি ৫-৭শ টাকা আয় করছেন তারা। এ কাজে আশপাশের এলাকার অনেক নারী,পুরুষ, শিশু, বৃদ্ধরাও যোগ দিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
বাগানের মালিক রুবেল ইসলাম বলেন, বেশ কয়েকদিন থেকে লিচু পারার কাজ চলছে। বর্তমানে শুধু গোলাপী জাতের লিচু ভাঙ্গা হচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়িরা বাগান থেকে প্রতি হাজার লিচু ২ হাজার থেকে ২ হাজার ২শ টাকায় কিনে নিয়ে যান। গত বছরের চেয়ে এ বছর দাম কিছুটা বেশি পাচ্ছি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ