ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ২৭-৫-২০২৩ বিকাল ৫:৩৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যান সমিতি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আজ শনিবার (২৭ মে) দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জানান তারা। 
পরে কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালে ১৫ আগস্ট নিহত তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এস,এম জাহিদুল ইসলাম, মহাসচিব মোহাম্মদ ইউনুছ, অতি: মহাসচিব মো: ইদ্রিস আলী সরদার, অর্থ সম্পাদক নাসির আহম্মেদ তালুকার, সাংগঠনিক সম্পাদক  মো: বদরুল আলম,দপ্তর সম্পাদক মো মাসুদুর রহমান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরে শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সার্কিট হাউজ এর সম্মেলন কক্ষে মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যান সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
এসময় মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যান সমিতি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো ইদ্রিস আলী  সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এস,এম জাহিদুল ইসলাম, মহাসচিব মোহাম্মদ ইউনুছ, অর্থ সম্পাদক নাসির আহম্মেদ তালুকার, সাংগঠনিক সম্পাদক  মো: বদরুল আলম, দপ্তর সম্পাদক মো মাসুদুর রহমান।
অন্যান্যের মধ্যে মো: নূর ইসলাম, বিধান চন্দ্র রায়, কাওছার আলী, কৃষ্ণপদ ভদ্র, দেলোয়ারা ইয়াসমিন, নাহিদবেগম, তাছলিমা বেগম, দেলোয়ার হোসেন, নূর ইসলাম ফকির উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ