হাজার টাকায় জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে আক্কেলপুর থেকে ঢাকা
দেশে চলমান লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকলেও থেমে নেই ঢাকাগামীদের যাতায়াত। অতিরিক্ত অর্থ দিয়ে জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে বিভিন্নভাবে ছুটছেন ঢাকা অভিমুখে। এমনই একটি দৃশ্যের দেখা মেলে জয়পুরহাটের আক্কেলপুরে।
শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই লকডাউন বাস্তবায়নে আক্কেলপুর পৌর এলাকার কলেজ বাজারে চলছিল উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর নজরদারি। ঠিক এমন সময় দুপুর ১২টায় আক্কেলপুর মুজিবর রহমান কলেজের সামনে ঢাকা মেট্রো-ট ১৪-৫৭৭৮ ও ঢাকা মেট্রো-ট ২২-৭১৩০ দুটি কাঁচামালের ট্রাক থামিয়ে সেনাবাহিনী যাচাই করলে ট্রাকের পেছনে পলিথিনের নিচে থাকা নারী ও পুরুষ প্রায় ৮০ জনকে দেখা যায়। ট্রাক দুটির মধ্যে একটি পৌর এলাকার কলেজ বাজার থেকে ছেড়েছে এবং অপরটি পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার কোলা বাজার থেকে ছেড়েছে বলে ট্রাক ড্রাইভাররা নিশ্চিত করেছেন।
ট্রাকে থাকা যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, তারা ট্রাক মালিকদের সাথে মাথাপিছু হাজার টাকা চুক্তিতে উঠেছেন। ঢাকায় আজ না পৌঁছালে তাদের চাকরি থাকবে না। ট্রাকে থাকা যাত্রীদের অধিকাংশই গার্মেন্টস শ্রমিক বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রতিনিয়ত আক্কেলপুর থেকে রাত করে মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ঢাকা অভিমুখে চলছে আর যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়