ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

তেতুলিয়া হাইওয়ে পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস উল্টে দূর্ঘটনা


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৭-৫-২০২৩ বিকাল ৬:৮
পঞ্চগড়ের তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের ধাওয়ায় দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস উল্টে দূর্ঘটনায় পড়েছে। ঘটনাটি শনিবার (২৭ মে) দুপুরে তেঁতুলিয়া উপজেলার মাগুরমারী চৌরাস্তা বাজার স্বাগতম গেট সংলগ্ন এলাকায় ঘটে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,দিনাজপুর জেলার বীরগঞ্জের ঝাড়বাড়ি এলাকা থেকে রুগি নিয়ে একটি মাইক্রোবাস বাংলাবান্ধা স্থলবন্দর নামিয়ে দিয়ে তিনজন যাত্রী নিয়ে ফেরার পথে হাইওয়ে  পুলিশের সংকেত না মেনে মাইক্রোবাসটির গতি বাড়িয়ে দেয় চালক, পিছন থেকে পুলিশ ধাওয়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে তেঁতুলিয়া উপজেলার মাগুরমারি চৌরাস্তা বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গাছের সাথে আটকে যায়।পরে স্থানীয়রা মাইক্রোবাসটির ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করে। তবে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ পিছন থেকে হাইওয়ে পুলিশ ধাওয়া করার কারনে এ দূর্ঘটনা। মাইক্রোবাস উল্টে গেলে পুলিশের গাড়ি নিয়ে ভজনপুরের দিকে চলে যায়।
 
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা জানান, বিষয়টি শুনে এসআই ফরহাদের কাছে জানতে চাইলে সে অস্বীকার করে।
পরবর্তীতে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে ঘটনার সত্যতা পাওয়া যায়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করব।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ