ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শালিখায় বঙ্গবন্ধু'র জুলি ও কুরি পদকের সুবর্ণজয়ন্তী উদযাপন


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৮-৫-২০২৩ দুপুর ৪:১২

মাগুরার শালিখায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলি ও কুরি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড: কামাল হোসেন বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ আজ উন্নয়নের সুফল ভোগ করছে আর এটি সম্ভব হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায়। তাই নিঃসন্দেহে বলা যায় যে, দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। এসময় সভাপতির বক্তব্যে উম্মে তাহমিনা মিতু বলেন, নতুন প্রজন্মের মানুষের জন্য বঙ্গবন্ধু একজন আদর্শ মানুষ তাই নতুন প্রজন্মের মানুষকে বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশ ও দশের কল্যাণে নিবেদিত হওয়া প্রয়োজন তাহলেই আজকের বাংলাদেশ আগামী দিনে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের পরিণত হবে। পরে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম