ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণের অভিযোগ


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ২৮-৫-২০২৩ বিকাল ৫:৮
ভোলার চরফ্যাসনে জাহানপুর ইউনিয়নের  ৪নম্বর ওয়ার্ডের ওমরাবাজে চান মিয়া গং এর ভোগ দখলীয় জমিতে জোর পূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে একই এলাকার বাবুলের বিরুদ্ধে। ভুক্তভোগী চান মিয়া জানান, আমি ও আমার পিতা রহিম আলী ক্রয়সূত্রে ৩৬৬ নং খতিয়ানে  ১৬৯৮,১৭৪৯ ও ১৯৪৫ দাগে ১শত ৫০ শতাংশ জমির মালিক হয়ে  ১৯৮৯ সাল থেকে আমরা  জমিতে ভোগ দখলে আছি। কয়েক বছর যাবত একই এলাকার বাবুল আমাদের ভোগ দখলীয় জমি দখলের চেষ্টা করলে আমরা আইনের আশ্রয় গ্রহণ করি। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে কয়েকবার  সালিসি বৈঠকও হয়। সম্প্রতি বাবুল তার দলবল নিয়ে আমাদের দখলীয় জায়গায় স্থায়ীভাবে পাকা ঘর নির্মাণ শুরু করে, আমরা বাধা দেওয়ার চেষ্টা করলে লাঠি সোটা নিয়ে আমাদেরকে মারতে আসে। চান মিয়া আরো জানান, বাবুলকে তার পাকার ঘরের নির্মাণ কাজ বন্ধে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা দিলেও সে তার ঘরের নির্মাণ কাজ চলমান রেখেছে। এ সময় অসহায় চান মিয়া  তাদের দীর্ঘদিনের পারিবারিক জমির দখল ফিরে পেতে বারবার আকুতি জানান।
 
 এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, চান মিয়া গং এর বাড়ির পাশে পাকা ঘর নির্মাণ করছেন অভিযুক্ত বাবুল। অন্যের জমিতে ঘর নির্মাণ নিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে  বাবুল জানান, আমার বাবা এই জমিতে বসবাস করে আসছিলো, সেই সূত্রে আমি ও আমার পরিবার বসবাস করছি।

এমএসএম / এমএসএম

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত