ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দুই লাখ টাকা লুট

মহাদেবপুরে ইউপি চেয়ারম্যানের চাউল কলে ডাকাতি


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৫-২০২৩ দুপুর ২:২

নওগাঁর মহাদেবপুরে একটি চাউল কলে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ দুই লাখ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সোমবার (২৯ মে) ভোর রাত ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক পাকা সড়কের পাশে বাগাচারা নামক স্থানে আপন চিন্তা অটোমেটিক চাউল কলে এই ডাকাতি সংঘটিত হয়। ওই চাউল কলের মালিক ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র সাংবাদিকদের জানান, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল ডাকাত তার চাউল কলের পিছন দিকের প্রাচীর টপকে ভীতরে ঢোকে। তারা মিলের ফোরম্যান ফারুক হোসেন, ম্যানেজার বৈদ্যনাথ চন্দ্র, হামিদুর রহমান ও কয়েকজন পাহারাদারকে বেঁধে রেখে বেদম মারপিট করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে ফোরম্যানের কাছ থেকে স্টীল আলমারির চাবি নিয়ে সেখান থেকে নগদ দুই লাখ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে তিনি বাদি হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। ডাকাতির সাথে জড়িতদের আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান ওসি।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়