লামায় জীনামেজু উচ্চ বিদ্যালয় এর শুভ উদ্বোধন করেন লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান
বান্দরবান জেলার লামা উপজেলায় ইয়াংছা জীনামেজু উচ্চ বিদ্যালয় এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান,( পিএসসি) জোন কমান্ডার, আলীকদম সেনা জোন। (২৮ মে ২০২৩) রবিবার সকাল ১১টার সময় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয় এর শুভ উদ্বোধন ঘোষণা করেন লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান।
প্রধান অতিথির বক্তব্যে, লে কর্ণেল মোঃ সাব্বির হাসান বলেন, বান্দরবান জেলার দুইটি উপজেলা লামা ও আলীকদমে কাজ করি আমরা আলীকদম সেনা জোন। এতে সবচেয়ে পিছিয়ে পড়া এলাকা ও গ্রাম হচ্ছে ইয়াংছা, বড়পড়া, ছোট পাড়া, বনপুর, এমন একটা গ্রামে একটা উচ্চ বিদ্যালয় হবে কল্পনার বাহিরে ছিলো। শিক্ষার কথা চিন্তা করে এই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যাঁরা টাকা শ্রমসহ সাহায্য সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তিনি আরো বলেন, আমরা নিজেরাও সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করবো।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নুরুল হোসাইন চৌধুরী, চেয়ারম্যান ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ। মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মানবাধিকার, বান্দরবান জেলা। আপ্রুসিং মার্মা, ইউপি সদস্য ০৯ নং ওয়ার্ড। মংমেগ্য মার্মা, ইউপি সদস্য ০১ নং ওয়ার্ড। মোঃ মুফিজ উদ্দীন, প্রধান শিক্ষক ইয়াংছা উচ্চ বিদ্যালয়। নন্দে মালা ভিক্ষু , পরিচালক ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রম। চংপাত ম্রো, হেডম্যান ২৮৫ নং মৌজা।
এতে আরো উপস্থিত ছিলেন, মোঃ নাজিম উদ্দীন(কোম্পানি) বিশিষ্ট সমাজসেবক। গণমাধ্যম কর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিসহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied