ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

যশোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৯-৫-২০২৩ দুপুর ৩:২২

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে ফিরোজা খাতুন (২৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে) বিকেলে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ায় মজুমদার অটোরাইচ মিলের পিছনে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাড়ি এক্সপ্রেস রাজশাহীগামী আন্তনগর ট্রেনের ধাক্কায় তার মাথা ও শরীর বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
 
এ ব্যাপারে অভয়নগর থানার এস আই গোলাম সকালের সময়কে জানান,স্থানীয়রা থানায় খবর দিলে। আমি এসে জিআরপি পুলিশ কে খবর দিয়েছি।তারা এসে লাশ উদ্ধার করবে। এ ব্যাপারে রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রনি   বলেন,তার মৃত্যুর সংবাদ  জিআরপিকে জানানো হয়েছে। তারা লাশ এনে ময়না তদন্তের ব্যবস্থা করবেন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান