নন্দীগ্রামে ২টি গ্রামের কৃষি মাঠে ফসল উৎপাদনে বাধাঃ ইউএনও বরাবর অভিযোগ
পানি নিস্কাশনের জন্য তৈরি ব্রীজের মুখ বন্ধ করে দেওয়ায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ২টি গ্রামের কৃষি মাঠে ফসল উৎপাদনে বাঁধা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষি মাঠের পানি নিস্কাশন না হওয়ায় কৃষি পন্য আলু-পেয়াজ উৎপাদন করতে পারছে না ২টি গ্রামের কৃষক। এতে গ্রামের কৃষকের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন কৃষিপন্য উৎপাদন বন্ধ হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং বুরইল ইউনিয়ের অন্তর্গত সিংজানী ও কামুল্যা গ্রামের কৃষি মাঠে। এই ঘটনায় গ্রামবাসী বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার সিংজানী ও কামুল্যা গ্রামের কৃষি মাঠের পানি নিস্কাশনের জন্য আইলপুনিয়া হঠাৎপাড়া রাস্তার মাথায় সরকারী অর্থায়নে ব্রীজ নির্মান করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত জায়গা থাকা সত্বেও কতিপয় ব্যক্তির যোগসাজসে ব্রীজটির মুখ বন্ধ করে টিন দিয়ে বেড়া দিয়ে মসজিদ ঘর নির্মান করা হয়েছে। এদিকে ব্রীজটির মুখ বন্ধ হয়ে যাওয়ায় উক্ত ২টি গ্রামের কৃষি মাঠে পানি জমে থাকায় কৃষকেরা কৃষি পন্য আলু-পেয়াজ উৎপাদন করতে পারছেনা। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে গ্রামবাসীর পক্ষে স্বাক্ষর করেন ১৪জন ভুক্তভোগী।
উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
Link Copied