ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বেইলি সেতু স্থাপনের জন্য ২ দিন বন্ধ থাকবে বড়ইছড়ি- কাপ্তাই সড়ক


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৯-৫-২০২৩ দুপুর ৪:২১
রাঙামাটির কাপ্তাই উপজেলার চট্টগ্রাম- কাপ্তাই  মহাসড়কের (বড়ইছড়ি-কাপ্তাই) অংশের ব্যাঙছড়ি এলাকার নতুন একটি স্টীল বেইলী সেতু নির্মাণের জন্য আগামী বুধবার (৩১ মে) ভোর ৫টা ৩০ মিনিট থেকে শুক্রবার (২জুন) ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত এই দুইদিন সড়কটিতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। আজ সোমবার (২৯ মে) সকালে চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের একটি জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
 
এ বিষয়ে চট্টগ্রাম সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নিজামুদ্দীন জানান, বর্তমানে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের (বড়ইছড়ি- কাপ্তাই) অংশের ব্যাঙছড়ি এলাকায় সেতুটি দীর্ঘদিনের পুরানো ও জরাজীর্ণ হওয়াতে অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। যার ফলে সেখানে একটি নতুন সেতু নির্মাণ হবার প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন সেতুটি নির্মিত না হওয়া পর্যন্ত বিকল্প এই বেইলি সেতুটি স্থাপন করা হচ্ছে। যেন যান চলাচলে ঝুঁকি অনেকটা কমে আসে। পাশাপাশি বেইলি সেতুটি স্থাপনের জন্য উল্লেখিত দুইদিন ওই সড়কে যানচলাচল বন্ধ থাকবে। তবে সাময়িক অসুবিধা হলেও বেইলি সেতুটি স্থাপনের পর যানচলাচল আবার স্বাভাবিক হয়ে যাবে।
 
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, কাপ্তাইয়ের ব্যাঙছড়িতে পুরানো সেতুর বিকল্প হিসেবে একটি স্টীল বেইলি সেতু স্থাপন করা হবে। যার ফলে বেইলি সেতুটি স্থাপনের জন্য আগামী বুধবার ভোর থেকে দুইদিন সড়কটিতে যানচলাচল বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিকল্প এই বেইলী সেতুটি নির্মিত হয়ে গেলে হলে আবারো যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক