ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায় ঝুকিপূর্ণ ভবনে বসবাস করছেন ৬৪টি পরিবার


জাকিরুল ইসলাম photo জাকিরুল ইসলাম
প্রকাশিত: ২৯-৫-২০২৩ বিকাল ৫:৪
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে হেমায়েতপুর ঋষিপাড়া ব্যাবিলন ওয়াশিং ফ্যাক্টরির দক্ষিণ-পূর্ব পাশে একটি দোতলা বাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ৬৪টি পরিবারকে বসবাস করতে দেখা যায়।সরেজমিনে গিয়ে দেখা যায় পূর্বে জায়গাটি ছিল খালবিল, নদীনালা সেখানেই বালু ফেলে অল্প দিনের মধ্যে কোন পাইলিং ও পিলার ছাড়া নির্মাণ করা হয় দোতালা একটি ভবন। 
 
ভবনটি নির্মিত হয় আনুমানিক ২০১৯ সালে, ভবনের ভিতরে গিয়ে দেখা যায় প্রায় ৪০ টি অধিক রুমে বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ ফাটল দেখা যায়। ভবনটি ৫০ থেকে ৬০ সদস্য বিশিষ্ট আবাবিল ও মুসলিম পাড়া সমবায় সমিতি, দুটি সমিতি অফিস থেকে নির্মিত। সেই সমিতির সদস্য হিসেবে বিভিন্ন ব্যবসায়ী, আইনজীবী,ওসি ও সচিবালয়ের কর্মচারী-কর্মকর্তাদের শেয়ার হোল্ডার হিসেবে আছে বলে জানা যায়। 
 
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন ভাড়াটিয়া বলেন: আমরা গার্মেন্টসে চাকরি করি সকালে অফিসে যাই রাত্রে আসি, আমরা বাড়ির মালিকদের কে বলছি ওনারা দেখছেন এবং জানে তারা যদি কোন ব্যাবস্থা না নেয় আমরা কি করব। আমরা বাসায় থাকি আমাদেরকেও অনেক ভয় লাগে আল্লাহ না করুক যদি কোন দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা বলে আসবেনা বলে জানান তিনি। 
 
ভাড়াটিয়া শাহিন বলেন: আমরা অফিস থেকে এসে রাত্রে একটু শান্তিতে ঘুমাই বাড়ি ফাটলের অবস্থা দেখে আমরা বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 
 
ভবনটির একজন শেয়ারহোল্ডার মাওলানা মোঃ হেলাল উদ্দিন তার কাছে ভবনটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন: এই ফাটল কোন সমস্যাই না, আমরা এটা সকল সদস্যদের কে নিয়ে তদারকি করতেছি এবং বিভিন্ন ব্যবসায়ী, আইনজীবী, গণমাধ্যমকর্মী, ওসি ও সচিবালয়ের কর্মচারী-কর্মকর্তাগন শেয়ার হোল্ডার হিসেবে আছেন।
 
তেঁতুলঝোড়া ইউনিয়নে হেমায়েতপুর ঋষিপাড়াে এলাকায় সারিসারি দাঁড়িয়ে আছে ছোট-বড় কয়েকশত ভবন। এসব ভবনের মধ্যে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা কত, সেটি কারও জানা নেই। ত্রুটি নিয়ে দাঁড়িয়ে থাকা ভবনগুলো জীবন বিপন্নকারী হলেও তার সংখ্যা বা সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কেউ নেই। এসকল ভবন সরকারি বিভিন্ন সংস্থা থাকলেও তারা দায়সারা কাজ করেন। তাই নির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বা তালিকা।
 
এলাকাবাসীরা বলছেন: দোতলা এ ভবন যে অবস্থায় আছে তাতে যেকোনো সময় ধসে পড়ে ছোট-বড় দুর্ঘটনা এমনকি প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। প্রশাসনের উচিত অবিলম্বে এসব ভবন চিহ্নিত করে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক