চট্টগ্রামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত
কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চট্টগ্রামের সদস্য সচিব এডভোকেট এ.এইচ. এম জিয়া উদ্দীন এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে ভারচ্যুয়ারি যোগদেন ঢাকা সিটি করপোরেশন এর মেয়র বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক ব্যারিস্টার
শেখ ফজলে নুর তাপস। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সংগঠনের চট্টগ্রাম আহবায়ক এডভোকেট আবু মোহাম্মদ হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এড.জসিম উদ্দীন, মাহাবুব উদ্দীন আহমেদ, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এড.মজিবুল হক, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এড, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুর রশিদ, এড. মনতোষ বড়ুয়া. স্পেশাল পিপি আইয়ুব খান, স্পেশাল পিপি মেজবাহ উদ্দিন, স্পেশাল পিপি অশোক দাশ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বজলুর রশিদ মিন্টু, সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফজলে নুর তাপস বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় হাইকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামায়াত পন্থী আইনজীবীরা নির্বাচনে বাধা দিয়ে ব্যলেট পেপার ছিনতাই করে, ভাংচুর করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে, তারা নৈরাজ্যকর পরিস্থিতির মাধ্যমে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠছে, সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য কাজ করে যাচ্ছে , তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে, এই বিষয়য়ে সকল নেতা কর্মীকে সর্তক থাকা পরামর্শ দেন। সেই সাথে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ফরম বিতরণর মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ অভিযান এর শুভ উদ্বোধন করেন। বাংলাদেশ ২য় বৃহত্তম বার চট্টগ্রামে সংগঠনকে শক্তিশালী করতে সবাই কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে আনসার-ভিডিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা
নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ
শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন
রামুর রাবার বাগানের পাহাড়ি জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার
শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা
দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা
নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল