ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পবিপ্রবি শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক জেহাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ৩০-৫-২০২৩ দুপুর ৪:৪
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান মিয়া নির্বাচিত হয়েছেন। সোমবার (২৯ মে ) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোট গ্রহণের পর রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান। 
 
সভাপতি পদে অধ্যাপক জেহাদ ১৩৭ ভোট এবং সম্পাদক পদে অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান মিয়া পেয়েছেন ১১১ ভোট। নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মোঃ  এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী হিসেবে অধ্যাপক ড.মোঃ মামুন-উর-রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোঃ আরিফুল আলম, দপ্তর সম্পাদক অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মমিন উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. কাজী শারমিন আক্তার। 
 
এছাড়াও সদস্য পদে ১ম হয়েছেন অধ্যাপক ড. মোঃ আবু ইউসুফ, ২য় হয়েছেন প্রফেসর মোঃ জামাল হোসেন ও ৩য় হয়েছেন অপরাজিতা বাঁধন। ২য় বারের বিজয়ী সভাপতি অধ্যাপক ড. জেহাদ পারভেজ  তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে শিক্ষক-শিক্ষার্থী তথা সবার মধ্যে মেলবন্ধন তৈরীতে  বিশ্ববিদ্যালয়ের হয়ে কাজ করতে গত কমিটিতে প্রায় ৬০-৮০% কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি। সেই আস্থা থেকেই আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এ কমিটিতে আশা রাখি বাকি কাজগুলো সম্পন্ন করতে পারবো। আমাদের মূল উদ্দেশ্য। শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এ শিক্ষক সমিতি কার্যকরভাবে কাজ করবে। 
 
নব নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান মিয়া বলেন, আমাকে নির্বাচিত করায় বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। চতুর্থ শিল্প বিপ্লবে অংশগ্রহন করার লক্ষ্যে বঙ্গবন্ধু’র আদর্শ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার সর্বাত্মক চেষ্টা থাকবে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী