ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইবিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ৩০-৫-২০২৩ বিকাল ৫:০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (৩০ মে) পৃথকভাবে নানা কর্মসূচি করেছে জিয়া পরিষদ, সাদা দল ও শাখা ছাত্রদল। 

অনুষদ ভবনের সামনে থেকে মঙ্গলবার বেলা ১১টার দিকে শোক র‌্যালি বের করে জিয়া পরিষদ। পরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটি। এরপর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে অনুষদ ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জিয়া পরিষদের সভাপতি ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ড. এমতাজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সাবেক সভাপতি ড. মিজানূর রহমান ও ড. নজিবুল হক। এসময় পরিষদের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
এদিকে দিনটি উপলক্ষ্যে পৃথকভাবে শোক র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মোনাজাতের আয়োজন করে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দল। জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরামের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।  এসময় সাদা দলের আহŸায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, সদস্য সচিব ড. শরফরাজ নওয়াজ ও যুগ্ম আহবায়ক অধ্যাপক মো. সেলিম, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি আব্দুল মঈদ বাবুল, সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, জাতীয়তাবাদী কর্মচারী ফোরামের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাদলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
এছাড়া দিনটি উপলক্ষে দোয়া মোনাজাত ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ