মাদারীপুরে কুম্ভ মেলা থেকে জুয়ার সরঞ্জামসহ আটক ৭
মাদারীপুরে জুয়ার সরঞ্জামসহ ৭জনকে আটক করেছে মাদারীপুর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সরঞ্জামসহ ১২’হাজার ৬’শত ২০টাকা উদ্ধার করা হয়। তাদের নামে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদারীপুর গোয়েন্দা পুলিশ জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার কদম বাড়ী গনেশ পাগলার মেলায়(কুম্ভ মেলা) অসাধু কিছু লোক জুয়া পরিচালনা করছে। এতে অতি লোভের আসায় সরল সোজা অনেক মানুষ প্রতারিত হচ্ছেন, এমন সংবাদে সোমবার গভির রাতে অভিযান পরিচালনা করে ১টি চড়কি,৬টি ছক্কা,বৌরানী ৪টি,ব্যানার কোর্ট ১টি ও নগদ ১২’হাজার ৬’শত ২০টাকা সহ ৭জনকে আটক করা হয়। আটক কৃতরা হল,উত্তম কুমার(২৭) পিতা মৃত সত্য রঞ্জন সরকার, সাং কালিয়া, নড়াগাতি, জেলা-নড়াইল। মোঃ বেল্লাল হোসেন (৫৫)পিতা- মৃত- মনতাজ আলী খোকশাবাড়ী, থানা ও জেলা- সিরাজগঞ্জ। মোঃ মোসলেম মন্ডল (৪৫)পিতা- মৃত- মহর মন্ডল কান্দাপাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ। মো: হাফিজুল ইসলাম (৪০) পিতা-মৃত- মজিবুর রহমান কালিয়া কান্দাপাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ। মো: নওশাদ আলী (৪২) পিতা-মৃত ওসিম উদ্দিন পাচুড়িয়া থানা- বাগ হাতিপাড়া, জেলা- নাটোর। মাহাম মন্ডল(৪৫) পিতা- মৃত কিসমত মন্ডল কালিয়া কান্দাপাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ। মোঃ শরীফ (৫২)পিতা- মো: আফসার উদ্দিন পাচুরিয়া, বাগ হাতিপাড়া, জেলা- নাটোর।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, মেলার মধ্যে বিভিন্ন প্রকার মাদক সেবন ও মাদক ব্যাবসা চলছে।
মাদারীপুর জেলা গোয়েন্দা ওসি (ডিবি) এ ইচ এম সালাউদ্দিন জানান, আটক কৃতরা পেশাদার জুয়ারী তারা দেশের বিভিন্ন মেলায় জুয়ার আসর বসায় এবং নিজেরা প্রলোভন দেখিয়ে অন্যদের জুয়ায় টাকা লাগাতে লোভ তৈরী করে। তাদের নামে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি
কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী
কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী
কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ
Link Copied