সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি
নির্বাচন পরবর্তী সহিংসতায় ব্যবস্থা নিতে গাজীপুর পুলিশকে ইসির চিঠি
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৫৭ নং ওয়ার্ডে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ঘটনায় দৈনিক যুগান্তরের টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি মো. আনোয়ার হোসেনকে মুঠোফোনে হুমকি দিয়েছেন বিজয়ী কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরী করেছেন যুগান্তর প্রতিবেদক।
নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৯ মে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর প্রেরণ করা হয়। বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় ‘নির্বাচন-পরবর্তী সহিংসতা, টঙ্গীতে অর্ধশতাধিক নারী-পুরুষ ঘরছাড়া শিরোনামে ২৯ মে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দেয়া হয়েছে। আরও উল্লেখ করা হয়েছে, সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ২ এ উল্লেখিত সংজ্ঞায় উপবিধি (২) মোতাবেক নির্বাচনপূর্ব সময় অর্থ নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ হতে নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত সময়কাল। আচরণ বিধিমালার বিধি ১৮ অনুসারে কোন ব্যক্তি নির্বাচণ উপলক্ষে কোন নাগরিকের জমি, ভবন বা অন্য কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তির কোনরুপ ক্ষতি সাধন অনভিপ্রেত গোলযোগ ও উশৃঙ্খল আচরণ দ্বারা কারো শান্তি ভঙ্গ করতে পারবেনা। উল্লেখিত কার্যক্রম নির্বাচনী আইন, বিধিমালা, আচরণ বিধিমালা ভঙ্গ ছাড়াও প্রচলিত ফৌজদারি আইনের পরিপন্থী।
এছাড়া গিয়াস উদ্দিন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ভুক্তভোগীরা জানায়, তিনি এলাকায় মাদক কারবারি ও সন্ত্রাসীদের মদতদাতা। নির্বাচিত হওয়ার পরেও র্যা বের সাথে গ্রেফতার হওয়া কিশোর গ্যাংয়ের শীর্ষ স্থানীয় সন্ত্রাসীদের সাথে নিয়ে স্থানীয় সিনিয়র নেতাকে ফুল দেওয়ার ছবি সোস্যাল মিডিয়ায় দেখা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. ইব্রাহীম খান জানান, ইসির প্রেরিত চিঠির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার