ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৩১-৫-২০২৩ দুপুর ১২:১৭
স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন জাতীয় পুষ্টি সেবা বিভাগের আয়োজনে 'পুষ্টির জন্য সম্মিলিত ও সমন্বিত কাজ বা প্রচেষ্টা' বিষয়ক কর্মশালা বুধবার (৩১ মে) সকাল ১০টায় রাঙামাটির কাপ্তাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
 
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা ওমর ফারুক রনির সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা চেয়ারম্যান উমেচিং মারমা। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ আফসানা আলমগীর খান।
এসময় তিনি বলেন, শারীরিক ভাবে বেড়ে উঠার জন্য সঠিক পুষ্টিকর খাবার গ্রহন করা সকলের উচিত। বিশেষ করে শিশুদের মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের কোন বিকল্প নেই। 
 
এসময় কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী,  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং,  সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক