ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে মাটির দেয়াল ভেঙ্গে চাঁপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩১-৫-২০২৩ দুপুর ১২:২০

রাজশাহীর তানোরে ঝুকিপূর্ণ মাটির দেয়ালের পাশে পাকা বাড়ির নির্মাণ কাজ করতে গিয়ে মাটির দেয়াল ভেঙ্গে চাপা পড়ে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু ও একজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে,তানোর থানার মোড়ের উত্তরপাশে অবস্থিত করাত মিলের মালিক হাজ্বী উসমান আলীর বাড়িতে। নিহত নির্মাণ শ্রমিক মিলন(২৮) তানোর পৌর এলাকার কুঠিপাড়া গ্রামের আনেচ আলীর ছেলে ও আহত শ্রমিক মোমিন(১৭) একই ওয়ার্ডের শিতলী পাড়া গ্রামের এন্তাজ আলীর ছেলে। এঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছাঁয়া। জানা গেছে, হাজ্বী উসমান আলীর পরাতন মাটির বাড়ি ভেঙ্গে পাকা বাড়ি নির্মাণ করছেন। কিন্তু পুরো মাটির বাড়ি না ভেঙ্গে এক সাইডে থেকে বাড়ি ভেঙ্গে পিলার তুলে বাড়ি নির্মাণ করা হচ্ছে। এতে করে পাকা বাড়ির নির্মাণ শ্রমিকরা প্রতিদিনের ন্যায় আজও এসে বাড়ির নির্মাণ কাজ করতে লাগেন। কাজ চলা অবস্থায় সিমেন্ট বালু মিক্সচারে ব্যস্ত থাকেন শ্রমিক মিলন ও মোমিন। এসময় পাশে থাকা মাটির দেয়াল ভেঙ্গে পড়ে যায় দু'জন শ্রমিকের গায়ে। এতে করে দু'জনই চাপা পড়ে যান মাটির দেয়ালের নিচে। এসময় সাথে থাকা অন্য শ্রমিকরা দৌড়ে এসে দেয়াল ভেঙ্গে তাদের উদ্ধার করেন। দু'জনের অবস্থা গুরুতর দেখে সঙ্গে সঙ্গে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে যেতে রাস্তায় শ্রমিক মিলনের মৃত্যু হয় ও মোমিনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়াকে ফোন দেয়া হলে রিসিভ করেননি তিনি।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার আটপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে আটক ২

দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে অভয়নগরে মতবিনিময়

ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অনিয়মের অভিযোগে ১ মাসেও ব্যবস্থা নেই, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ