মহাদেবপুরে রাইসমিলে ডাকাতি, আটক ৫
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ একটি অটো রাইস মিলে ডাকাতির ঘটনায় পাঁচ জনকে আটক করেছে ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে। গত ৩০ মে মঙ্গলবার ভোরে নওগাঁ ও রাজশাহী থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো, নওগাঁ জেলার আত্রাই উপজেলার চকশিমলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মামুনুর রশীদ মন্টু (৩২), মান্দা উপজেলার আবিদ্যপাড়া গ্রামের নাছির উদ্দীনের ছেলে সান্টু (২২), পারশিমলা গ্রামের ইউনুস আলীর ছেলে ময়নুল ইসলাম (২৭), বগুড়া জেলার আদমদিঘী উপজেলার বেজার গ্রামের মৃত এরশাদুল হকের ছেলে আব্দুল আহাদ (২৮) ও রাজশাহী জেলার বাগমারা উপজেলার সোনাডাঙা জামালপুর গ্রামের গোল মোহাম্মদের ছেলে আতিকুর রহমান আতিক (২৪)।
মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান, গত সোমবার ভোর রাত ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক পাকা সড়কের পাশে বাগাচারা নামক স্থানে ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্রের আপন চিন্তা অটোমেটিক চাউল কলে ডাকাতি সংঘটিত হয়। ১৪/১৫ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই চাউল কলের পিছন দিকের প্রাচীর টপকে ভীতরে ঢোকে। তারা মিলের ফোরম্যান ফারুক হোসেন, ম্যানেজার বৈদ্যনাথ চন্দ্র, হামিদুর রহমান ও কয়েকজন পাহারাদারকে বেঁধে রেখে বেদম মারপিট করে। এরপর স্টীল আলমারি ভেঙ্গে সেখান থেকে নগদ দুই লাখ ২৫ হাজার টাকা ও ৯টি মোবাইলফোন লুট করে। এ ব্যাপারে চেয়ারম্যান বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করলে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে লুট করা এক লাখ ২৬ হাজার চারশ’ টাকা, লুট হওয়া একটি মোবাইলফোন, ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, রশি ও টর্চলাইট উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত