ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে জিংক ধান ও চাল সংগ্রহের সমন্বয় সভা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩১-৫-২০২৩ দুপুর ৪:২৩
ঠাকুরগাঁওয়ে বায়োফার্টিফাইড জিংক ধান ও চাল সংগ্রহের বিষয়ে জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা খাদ্য বিভাগের আয়োজনে ও গেøাবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন (গেইন) এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আবু বকর, আন্তর্জাতিক পুষ্টি বিষয়ক প্রতিষ্ঠান গেইনের কর্মকতা কৃষিবিদ মনির উদ্দিন, ঠাকুরগাঁও বীজ প্রত্যায়ন এজেন্সির অফিসার আনিসুর রহমান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, মেসার্স কাশেম হাসকিং মিলের মালিক মো: আবুল কাশেম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন উপজেলার খাদ্য নিয়ন্ত্রক, কৃষি অফিসার, বিভিন্ন এলাকার কৃষক ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। কৃষকেরা কি উপায়ে জিংক ধান লাগাতে পারবেন, বীজ কিভাবে পাবেন, এ ব্যাপারে কৃষি বিভাগ থেকে কি কি পরামর্শ ও সেবা গ্রহন করতে পারবেন এবং জিংক ধানের বৈজ্ঞানিক উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় সভায়। এছাড়াও কৃষি সংশ্লিষ্ট দপ্তর সমুহে কৃষকেরা কিভাবে সহজে জিংক সমৃদ্ধ ধান-চাল প্রদান করতে পারবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত