সাটুরিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
"তামাক নয়, খাদ্য ফলান" এই প্রতিপাদ্যে মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উৎযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিউলি আক্তার, সহকারি কমিশনার (ভূমি) খায়রুন্নাহার, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুন উর রশিদ, সাটুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ওবায়দুল্লাহ আল মাসুমসহ আরো অনেকে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান বলেন, তামাক জনস্বাস্থ্য, পরিবেশ, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি। এটা দেশ ও যুব সমাজকে ধবংস করে ফেলেছে। এসময় ইউএনও শান্তা রহমান সভায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা কখনোই তামাককে স্পর্স করোনা, কেননা এটা তোমাদের ভবিষ্যতকে ধবংস করে দেবে। অনেকে হয়ত বা মনে করে তামাক ও সিগারেট স্মার্টনেস বাড়ায়। অনেক যুবক এটা মনে করে সিগারেটে আশক্ত হয়। তবে এটা ঠিক নয়, সিগারেট স্মার্টনেস বাড়ায় না বরং এই নেশা নিজেকে শেষ করে দেয়। তামাকের কারণে দেশ ও যুবসমাজ ধবংসের মুখে পতিত হয়। তাই সকলকেই তামাকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে, উপস্থিত শিক্ষার্থীরা তাদের ভবিষ্যত জীবনে তামাক ও সিগারেট স্পর্শ করবে না মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমানের নিকট শপথ গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied