ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল-জরিমানা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৫-২০২৩ দুপুর ৪:৩৪
অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি নিয়ম বহির্ভূত ভাবে প্রেসক্রিপশন ও ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে মীরসরাই উপজেলায় ৯টি ফার্মেসি মালিককে ১লক্ষ ৫১ হাজার টাকা জরিমানা আদায় এবং তপন কান্তি নাথ নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার (৩১ মে) উপজেলার বিভিন্ন বাজারে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। চট্টগ্রাম জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তর এতে সহায়তা করে।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও চট্টগ্রাম জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তর সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফিন।
 
তিনি  জানান, উপজেলা সদরের রিমা মেডিকেল হল, চিশতিয়া মেডিকেল হল, মীর মেডিসিন হল, আলিফ মেডিকেল হল, জাহেদা মেডিকেল হল , এছাড়াও উপজেলা মস্তাননগর হাসপাতালের পাশে পপুলার  মেডিকেল হল, ফাহাদ মেডিকেল হল, মেসার্স তবারুক মেডিকেল, মেসার্স মস্তাননগর মেডিকেল হল এসব ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি নিয়ম বহির্ভূত ভাবে প্রেসক্রিপশন ও ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে এই জরিমানা আদায় করা হয়।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত