ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় শ্রমিক নিহত


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৫-২০২৩ দুপুর ৪:৩৪

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরএসপিএল নামের সাবান ও ওয়াশিং পাওডার তৈরির কারখানার মালভর্তি কাভার্ড ভ্যান চাপায় তানভির (৩০) নামের ওই কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাস স্টেশন সংলগ্ন আরএসপিএল কারখানায় এ ঘটনা ঘটে। নিহত তানভির সুনামগঞ্জ জেলার জলিলপুর এলাকার আলী আহমেদের ছেলে। 
নিহতের স্ত্রী মুন্নি বলেন, রূপসী মৈকুলী এলাকায় ভাড়া বাড়িতে থেকে আরএসপিএল নামের সাবান ও ওয়াশিং পাওডার তৈরির কারখানায় আমার স্বামী ও আমি দুই বছর যাবৎ কাজ করে আসছি। বুধবার দুপুরে কারখানায় কাজ করাকালীন সময়ে ঢাকা মেট্রো-ট (১১-৪৮৪৮) একটি কাভার্ডভ্যান আমার স্বামী তানভিরকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যান। কারখানার গেইটে সবসময় দুইজন সিকিউরিটি গার্ড থাকেন কিন্তু আজকে তারা একজনও ছিলনা। না থাকার কারণে আমার স্বামীর প্রান দিতে হলো। আমি এর বিচার চাই।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক শেখ মিরাজ বলেন, খবর পেয়ে রূপসী এলাকার আরএসপিএল নামের সাবান ও ওয়াশিং পাওডার তৈরির কারখানায় কাভার্ডভ্যান চাপায় তানভির নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার