শিশু ধর্ষণ মামলার আসামী র্যাব-২ এর হাতে গ্রেফতার
ডিএমপির খিলগাঁও থানা এলাকা থেকে ১১ বছরের অপহৃত শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী তরিকুল ইসলাম’কে গ্রেফতার করেছে র্যাব-২
এ বিষয় র্যাব বলেন,৩০ জুন ২০২১ইং তারিখে ১১ বছরের একটি কন্যা শিশু তার বাসার সামনে খেলাধুলা করার সময় তরিকুল ইসলাম(২৭) অপহরণ করে নিয়ে যায়। শিশুটির পরিবার অনেক খোঁজা-খুঁজি করেও কন্যা শিশুটিকে না পাওয়া গেলে পরবর্তীতে জানতে পারেন যে, তরিকুল ইসলাম তাদের মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। অতঃপর শিশুটির পরিবার বাদী হয়ে তরিকুল ইসলাম সহ তার সহযোগীদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অপহরণ মামলা দায়ের করেন। গুলশান থানার মামলা নং-৩, তারিখ ০১/০৭/২০২১ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর ৭/৩০। পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভিকটিম শিশুটিকে গাজীপুর এলাকা থেকে উদ্ধার ও আসামী তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। উক্ত মামলায় আসামী তরিকুল ইসলাম ১৬ মাস কারাবাস করার পর জামিনে মুক্ত হয়ে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। অন্য দিকে মামলাটির তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে অপহরণ সহ ডাক্তারী পরিক্ষার মাধ্যমে ধর্ষণের সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর ৯(১)/৭ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামী তরিকুল ইসলাম এর বিরুদ্ধে বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামী দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী তরিকুল ইসলাম’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল ৩১ মে ২০২৩ইং তারিখ ঢাকার খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী তরিকুল ইসলাম(২৭), পিতা- শামছু মিয়া, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোনা’কে গ্রেফতার করে। আসামীকে গ্রেফতারপূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উল্লিখিত মামলার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। জিজ্ঞাসাবাদে সে আরও জানায় যে, গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে থাকত। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব-২ এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে র্যাব জানান।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied