কাপ্তাইয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করনীয় শীর্ষক মতবিনিময় সভা
রাঙামাটির কাপ্তাইয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা গত বুধবার উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরীতে অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই তথ্য অফিস এই মতবিনিময় সভার আয়োজন করে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মফিজুল হক। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখে কাপ্তাই সহকারি তথ্য অফিসার দেলোয়ার হোসাইন।
মতবিনিময় সভায় সরকারের উন্নয়ন ও সাফল্য, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্য ও উদ্দেশ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, গুজব প্রতিরোধ, অপপ্রচার রোধ ও অসাম্প্রদায়িক চেতনা, কোভিড ভ্যাক্সিনের গুরুত্ব, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক
Link Copied