ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে যানজট নিরসন কল্পে শ্রমিক সমাবেশ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২৩ রাত ১১:২৫

মজলুম জনতা-এক হও"এই স্লোগান নিয়ে চট্টগ্রামের বাঁশখালীতে যানজট নিরসন কল্পে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

২ জুন (শুক্রবার)বিকেলে উপজেলার গুনাগরী চৌমুহনীর সিএনজি স্টেশনস্থ বাঁশখালী অটোরিকশা (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে বাঁশখালী অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমির আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ সৈয়দুল আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন পিপিএম।

বিশেষ অতিথি ছিলেন, রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সোলাইমান।
এসময় আরো উপস্থিত ছিলেন,বাঁশখালী অটোরিকশা (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ- সভাপতি মাহামুদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামসহ সংগঠনের সকল সদস্যদ ও নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি কামাল উদ্দিন পিপিএম বলেন, বাঁশখালী প্রধান সড়কের গুনাগরী চৌমুহনী এলাকাটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ স্পট সেহেতু প্রধান সড়ককে যানজট মুক্ত রাখতে বিশেষ করে এই চৌমুহনী এলাকাতে প্রশাসনের পাশাপাশি পরিবহন শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক ও স্থানীয় সকল ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমি রাখতে হবে।তাছাড়া বাঁশখালীর বিভিন্ন এলাকায় প্রধান সড়কের যত্রতত্রে গাড়ি পার্কিং ও সড়কের উপর ব্যবসায়িক মালামাল রাখাই হচ্ছে যানজট সৃষ্টি মূল কারণ।তাই যত্রতত্রে গাড়ি পার্কিং ও সড়কের উপর মালামাল রেখে যানজট সৃষ্টি করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির