তিতুমীর কলেজ আইটি সোসাইটির আয়োজনে মেগা টেক ফেস্ট 'টেক মানিয়া' অনুষ্ঠিত
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপকারে আইটি বিষয়ে দক্ষতা অর্জনে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে টেক মানিয়া ১.০ অনুষ্ঠিত।
২ জুন (শুক্রবার) কলেজের শহীদ বরকত মিলনায়তনে তিতুমীর কলেজ আইটি সোসাইটির উদ্যোগে উক্ত অনুষ্ঠানটি সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫ টায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন শিক্ষার্থীদের উদ্দেশ্য স্মার্ট বাংলাদেশের গুরুত্বারোপ করে বলেন,"তারুণ্যের শক্তি সবচেয়ে বেশি। স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভ ১.স্মার্ট সিটিজেন, ২.স্মার্ট সোসাইটি, ৩.স্মার্ট ইকোনমি ও ৪. স্মার্ট গভর্নমেন্ট এসব বিষয়ে ভালোভাবে জেনে বুঝে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। আমরা যদি ট্যাক্স আদায় সঠিকভাবে করতে পারি পাশাপাশি দূর্নীতি থেকে মুক্ত থাকতে পারি তাহলে আমাদের ইকোনমি অত্যন্ত শক্তিশালী হবে। আর ইকোনমি যত বেশি শক্তিশালী হবে আমাদের সামগ্রিক উন্নয়ন তত বেশি করা যাবে। এর মধ্য দিয়েই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব।"
বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ডা: তানজিবা রহমান বলেন, "বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ তৈরি হচ্ছে, এখন আপনাদের মূল কাজ হবে কমিউনিকেশন স্কিল, বিজনেস স্কিল এবং উন্নত প্রযুক্তিতে ভালোভাবে জ্ঞান রাখা। আমাদের কনফিডেন্সের জায়গায় শতভাগ নিশ্চিত থেকে একজন ভলো উদ্যেক্তা হতে হবে। সবাই শুধুমাত্র চাকুরির পিছনে না ছুটে নিজের মেধা খাটিয়ে নতুন কিছু করতে হবে।"
বিশেষ অতিথির বক্তৃতায় তিতুমীর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা আক্তার বানু বলেন, "আগামীর স্মার্ট বাংলাদেশ রূপান্তরে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। তিতুমীর কলেজের ছাএরা দেশ এবং দেশের বাইরে কৃতিত্বের সাথে সফলতা বয়ে আনছে। আশা করি আগামীতেও এই সাফল্যের ধার অব্যাহত থাকবে।"
তিতুমীর কলেজ আইটি সোসাইটির উপদেষ্টা ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো: সালাউদ্দিন উক্ত অনুষ্ঠানের সফলতা কামনা করে আগামীতেও এমন অনুষ্ঠান করার ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।
এছাড়াও অন্যান্য অতিথিদের সাথে উপস্থিত ছিলেন, ইউআইল্যাবের সিওও শাহাদাত হোসাইন, নিজের বলার মতো একটা গল্প'র প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, কাজ ৩৬০ এর প্রতিষ্ঠাতা ইমরাজিনা ইসলাম, লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলামসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত বক্তারা।
এসময় বক্তারা তিতুমীর কলেজ আইটি সোসাইটির আয়োজনের প্রশংসা করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
উল্লেখ্য যে এতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পায়।
এমএসএম / এমএসএম
সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার
পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা
কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা