ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

পুকুরের পানিতে ডুবে এক দিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৩-৬-২০২৩ দুপুর ১:১৩

নেত্রকোণার খালিয়াজুরীতে বাড়ীর পাশে পুকুরে পানিতে ডুবে নুসরাত  (৩) নামে  এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) দুপুর সাড়ে তিনটার দিকে এ উপজেলার মুসলিমপুর গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা  ঘটে।

শিশু নুসরাত মুসলিমপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার  হেলাল মিয়ার মেয়ে। পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, শিশু নুসরাত বাড়ীতে খেলা করছিল। তাকে  দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর   বিকাল চারটার দিকে পাশের পুকুরে পানিতে  শিশুটিকে ভেসে উঠতে দেখে  স্থানীয় লোকজন শিশু নুসরাতের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজনের অজান্তেই পানিতে পড়ে যায় শিশুটি। 

অপরদিকে অত্র উপজেলার চাকুয়া ইউনিয়নের ফরিদপুরের গ্রামে দুই বছরের শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে।  পুলিশের ও স্থানীয়দের তথ্য  মতে জানা যায়,শনিবার(৩ জুন)  আনুমানিক সকাল আটটা থেকে নয়টার মধ্যে সকলের অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে গেলে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল দশটার   নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

শিশুটি অত্র উপজেলার ফরিদপুর গ্রামের নতুন পাড়া এলাকার মোঃ সাকির মিয়ার ছেলে মোঃ ইজাজুল (২)। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ খায়রুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন,এটি একটি দূর্ঘটনা। তবে পরিবারের আবেদনের প্রক্ষিতে ময়না তদন্ত ছাড়াই শিশু দুইটি তাদের ( পরিবারের) কাছে হস্তান্তর করা হয়। 

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি