ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সাভারের তেতুলঝোড়ায় সরকারি স্কুলের ভিতরে চলছে পতিতাবৃত্তি


জাকিরুল ইসলাম photo জাকিরুল ইসলাম
প্রকাশিত: ৩-৬-২০২৩ দুপুর ২:২৯

রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকার মধ্যে সাভারের হেমায়েতপুর তেতুলঝোড়া এলাকা তিনটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। দিনের বেলায় মানুষের পারাপাড়ে মুখরিত থাকে এ এলাকা তাই দেখে হয়তো অনেক কিছুই বোঝা যায় না। কিন্তু রাতের নিরবতা যত বাড়ে, ততই এই এলাকায় আনাগোনা বাড়ে দেহ ব্যাবসায়ীদের। খদ্দেরের খোঁজে রাস্তায় দারিয়ে অপেক্ষা করতে দেখা যায় দেহ ব্যাবসায়ীদের। 

গত বুধবার এবং বৃহস্পতিবার মধ্যরাতে সরেজমিনে তেতুলঝোড়া গিয়ে দেখা যায়, খদ্দেরের খোঁজে রাস্তায় দাড়িয়ে এখানে সেখানে অপেক্ষা করছেন পতিতারা। তাদের পাশেই সারি সারি, ট্রাক  দাঁড়িয়ে আছে। খদ্দের এসে প্রথমে দামা দামি করে। এরপর চূড়ান্ত হলে নিয়ে যায় কাজের স্থানে। তাদের মধ্যে অনেকেই সাধারণ মানুষকেও বিরক্ত করে। নিবি,লাগবে বলে বিভিন্ন ইশারা দেয় তারা। এতে অনেক পথচারীও বিড়ম্বনার মধ্যে পড়েন। 

এরশাদ হোসেন নামের একজন পথচারী বলেন, ওরা সুযোগ বুঝে ইশারা দেয়, নানান রকম অশ্লীল কথাও বলে।সাংবাদিক পরিচয় গোপন রেখে কথা হয় জান্নাতি আক্তার নামের এক পতিতার সঙ্গে। ফরিদপুর জেলায় বাড়ি বলে জানান জান্নাতি । তিনি বলেন, আমি যে এ পেশায় আছি তা আমার পরিবারের কেউই জানে না, টাকার অভাবেই এ পেশাই আসছি। এত পেশা থাকতে এ পেশায় আসলেন কেন, এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি তিনি। জান্নাতি জানায়,আধাঘন্টার জন্য নিয়ে গেলে ৫০০ টাকা আর পুরো রাতের জন্য নিয়ে গেলে ১ হাজার টাকা।  প্রতিদিন আমি কাজের জন্য তেঁতুলঝোড়া মোড়ে আসি, স্কুলের বাউন্ডারি ভিতরে কাষ্টমারকে নিয়ে কাজ করি। 

জান্নাতির সাথে কথা বলে সামনে এগুতেই দেখা যায়, আরও চার পতিতা এক সঙ্গেই বসে আছেন। বিভিন্ন রিস্কা, ট্রাক ও রাস্তা পারাপাড় পথচারীরা তাদের সামনেই থামে, মাঝে মধ্যে ট্রাক অটোরিকশা  চালকদের সাথে ও গল্পে মাতে তারা। জানা যায়, তেতুলঝোড়া মোড়ে, সাধারণত পতিতারা সন্ধ্যা বা রাতেই আসে, সকাল হলেই ফেরে ঘরে। 

মজিবর নামের একজন ভ্যনচালক বলেন, আমি এই জায়গাতে ভ্যানচালাই গত চার বছর ধরে। এদেরকে প্রতি রাতেই দেখি। ভোর হলেই চলে যায় তারা। তিনি বলেন, পতিতারা এই সরকারি স্কুলের ভিতরে প্রতিনিয়ত দেহ ব্যাবসা করে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক আরেক ভ্যানচালক বলেন, পতিতাদের মধ্যে কিছু প্রতারকও থাকে। তারা কাজেগিয়ে টাকা, মোবাইল ফোন, ছিনতাই করে মান-সম্মানের ভয়ে অনেকেই তা প্রকাশ করে না। 

এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা বলেন, আমাদের কাছে এরকম অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। পতিতাদের অবস্থানের বিষয়ে তিনি বলেন, আগে অনেক অভিযান চালানো হয়েছিল, এরপর আর তাদের দেখা যায়নি। মধ্যখানে তারা আবার হয়তো এসেছে, আজ রাতেই আবার অভিযান চালাবো।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক