ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মাধবপুরে পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডার সড়ক দুর্ঘটনায় নিহত


রাকিব উদ্দিন লস্কর, মাধবপুর photo রাকিব উদ্দিন লস্কর, মাধবপুর
প্রকাশিত: ৩-৬-২০২৩ দুপুর ২:৩৭

হবিগঞ্জের মাধবপুরে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের মিটার রিডার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ফরিদ মিয়া (৪০) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জয়বর্ধন গ্রামের গোলাম আজম তালুকদারের ছেলে।

শনিবার (৩ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাউসারনগর ও সাহেববাড়ি গেইটের মধ্যবর্তী স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফরিদ মিয়া রাস্তা পারাপারের উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলেন।এসময় ঢাকাগামী একটি অজ্ঞাত নাম্বার বিহীন পিকআপ ভ্যান ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া  বলেন, একটি নাম্বার বিহীন পিকআপ ভ্যান ধাক্কা দিলে গুরুতর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই ফরিদ মিয়া মৃত্যুবরন করেন। তিনি আরোও জানান যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, দুর্ঘটনা কবলিত গাড়ি ও চালক শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে।আইনত ব্যবস্থা  চলমান।

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক