কাপ্তাইয়ে সংগীত প্রতিভা অন্বেষন প্রতিযোগীতার উদ্বোধন
"বাংলা গানের চর্চার পাশাপাশি পাহাড়ে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে এবং উদীয়মান প্রতিভাকে তুলে আনার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শনিবার (৩ জুন) থেকে বর্ণিল আয়োজনে উদ্বোধন করা হলো কাপ্তাই সংগীত প্রতিভা অন্বেষন প্রতিযোগীতা ২০২৩।
এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে। যেগুলো আমাদের সবাইকে মুগ্ধ করে। এসব সংস্কৃতি আমাদের বাঁচিয়ে রাখতে হবে। পাশাপাশি সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজ থেকে মৌলবাদ দূর করা যায়। তিনি আরোও বলেন, সংস্কৃতি চর্চা মানুষকে সহনশীল হতে শেখায়। তাই সহ শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চার প্রয়োজন।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি রুমন দে এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি খোরশেদুল আলম কাদেরী । স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি ও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আহবায়ক ডা: প্রবীর খিয়াং। এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাপ্তাই শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিল্পকলা একাডেমির বর্তমান ও প্রাক্তন সদস্য এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রসঙ্গত, কাপ্তাই সংগীত প্রতিভা অন্বেষন প্রতিযোগীতায় বাংলা, মারমা, তনচংগ্যা , চাকমা, খিয়াং, লুসাই, বম ও ত্রিপুরা সম্প্রদায়ের প্রায় ২ শতাধিক প্রতিযোগী প্রথম দিনের ইয়েস কার্ড রাউন্ডে অংশ নিয়েছে। এছাড়া পরবর্তীতে বিভিন্ন বিষয় ভিত্তিক গানের ৪টি রাউন্ড শেষে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক
Link Copied