ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা ইয়াহিয়া'র ইন্তেকাল।


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৩-৬-২০২৩ দুপুর ৪:৫২

আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর হযরত মাওলানা ইয়াহিয়া(৭৭) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিবাগত রাত দেড়টায় ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভূগছিলেন।

মাওলানা ইয়াহইয়ার ছেলে মাওলানা মোহাম্মদ জুনাইদ ইন্তেকালের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন,আজ শনিবার মাগরিবের নামাজের পর হাটহাজারী মাদ্রাসার মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। 

মাদ্রাসা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার আল্লামা ইয়াহইয়ার হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাতেই রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত দেড় টায় তিনি ইন্তেকাল করেন।

উল্লেখ্য, আল্লামা ইয়াহইয়া ১৯৪৭ সালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার অন্তর্গত আলমপুর গ্রামের কাজী সালেহ আহমদ বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

 

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন