গোপালগঞ্জে তাড়গ্রামে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে কুপিয়ে আহত
গোপালগঞ্জ সদর উপজেলার তাড়গ্রামে মোতাহার মোল্যা একই গ্রামের জিয়াউর রহমান মোল্যাকে টাকা ধার দেয়। পরে পাওনা টাকা চাইতে গেলে কথা-কাটাকাটির এক পর্যায় মোতাহার মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে জিয়াউর রহমান মোল্লা ও তার লোকজন।
মামলার বিবরনে জানা যায়, তাড়গ্রামের মৃত:আব্দুল কাদের মোল্যার ছেলে মোতাহার মোল্যা একই গ্রামের আবু বকর মোল্যার ছেলে জিয়াউর রহমান মোল্যাকে ৭৫ হাজার টাকা ধার দেয়। গত ২৮ এপ্রিল ২০২৩ তারিখে সন্ধ্যায় জিয়াউর রহমান মোল্যার বাড়িতে টাকা চাইতে গেলে তার সাথে মোতাহার মোল্যার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিয়াউর রহমান মোল্যা ও তার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মোতাহার মোল্যাকে ধাওয়া করে তার বাড়ির সামনে গিয়ে ঘেরাও করে এলোপাতারি ভাবে কুপিয়ে ও পিটিয়ে মারাত্নক আহত করে।
পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ঘটনার পরে ৭ মে ২০২৩ তারিখে আহত মোতাহার মোল্যার ভাতিজা নাজমুল হক মনির বাদী হয়ে জিয়াউর রহমান মোল্যা, তাবিবুর রহমান শুকুর, ওবায়দুর রহমান, আসাদুর রহমান ছুরত, আবু বকর মোল্যা এর নামে সদর আদালতে মামলা করে।
পরে আদালত মামলার তদন্ত সদর থানায় প্রেরন করলে সেখানে আসামীদের বিরুদ্ধে মামলা হয়। সদর থানার মামলা নং :১৯ তারিখ: ১১/৫/২০২৩।
এদিকে ৮ মে ২০২৩ তারিখে মোতাহার মোল্লা ও তার লোকজনের বিরুদ্ধে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ দেয় প্রতিপক্ষ জিয়াউর রহমান মোল্লা। মামলাটি (পিবিআই) তদন্ত করছে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা