সাত দাবিতে নীলক্ষেতে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
সাত দফা নিয়ে রাজধানীর নীলক্ষেতে মোড়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন তারা।
পরে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা কলেজের সামনে দিয়ে পুনরায় নীলক্ষেত মোড় হয়ে ইডেন কলেজের সামনে আসে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার শুরু থেকেই সাত কলেজের বিভিন্ন বিভাগের ফল বিপর্যয় হয়ে আসছে। বারবার বিভাগের শিক্ষকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হলেও তারা কোনো সমাধান দিতে পারেননি। তাছাড়া পরবর্তী বর্ষে প্রমোশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিজিপিএর নির্ধারিত শর্তের কারণে আরও সমস্যা বেড়েছে। তাই এসব শর্ত শিথিল করে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সহজ করার দাবিও জানান তারা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে
২. পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছে অকৃতকার্য। তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে
৩. বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ব্যাখ্যা ও সর্বোচ্চ তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে
৪ .সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে অভিভাবক কে বা কারা? কোথায় তাদের সমস্যাগুলো উপস্থাপন করবে তা ঠিক করে দিতে হবে
৫. একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে
৬. শিক্ষক, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে
৭. সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।
আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী তসলিম চৌধুরী বলেন, আমাদের যৌক্তিক দাবিগুলো এর আগেও লিখিত আকারে জানিয়েছি। কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে আজ আবারও রাস্তায় নেমেছি। সমন্বয়কের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা ইডেন কলেজের সামনে অবস্থান করবো।
গত ২৫ মে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে ঢাকা কলেজের সামনে মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল দেখা করে।
এমএসএম / এমএসএম
আন্তর্জাতিক জার্নাল র্যাঙ্কিংয়ে দেশের সেরা বাকৃবির ‘জাভার’, এশিয়ায় দশম
বিশ্বকাপ ফুটবলের মহোৎসবে মাতোয়ারা গণ বিশ্ববিদ্যালয়
মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুবি শিক্ষার্থীদের, আবেদন শুরু আজ
বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম গবি শাখার সভাপতি ইমরান, সম্পাদক তুহিন
গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হলো মেডিকেল সেন্টার
ছয় দফা মেধাতালিকার পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাঁকা ১১০ আসন
ডিআইইউতে ১ম বারের মতো ব্যাবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০'
অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের
নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা
এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির
বিশ্বকাপ মিশন শুরুর আগেই উল্লাস, আকাশি-সাদায় মাতল কুবি ক্যাম্পাস
গবিতে শিক্ষার্থীদের দাবিতে পেছালো সেমিস্টার ফাইনাল পরীক্ষা
Link Copied