ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে কবরস্থানের লেকের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৪-৬-২০২৩ দুপুর ৩:৩০
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের লেকে ডুবে নিহত দুই শিশুর পরিচয় মিলেছে। তারা দুজনেরই লালবাগ এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী। এর আগে ৩ ই জুন দুই শিশু কবরস্থানের লেকে পড়ে মৃত্যু হলে,এই দুই শিশুর পরিচয় পা-ও না গেলে একাধিক ব্যক্তিরা সামাজিক যোগাযোগ ফেইসবুকের মধ্যেমে পোস্ট দিয়ে শিশু দুটির অবিভাবকের খোঁজার চেষ্টা করেছিলেন। বিভিন্ন আইডি থেকে শত শত শেয়ারিং হয় শিশু দু’টির বিষয়,অবশেষে তাদের পরিচয় পাওয়া যায় আজ ৪ জুন সকালের দিকে। শিশু দুটির লাশ তাদের মা-বাবা গ্রহণ করেছেন বলে সূত্রে জানা যায়। 
 
নিহতরা হলো- লালবাগ এলাকার নবাবগঞ্জ রোডের বাসিন্দা মো. সোহেলের ছেলে মো. আরাফাত (১২) ও মোস্তফা কামাল বাদলের ছেলে তামিম ইসলাম নুর (১১)। 
রবিবার দুপুরে দুই শিশুর পরিচয় নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে স্থানীয়দের দেওয়া খবরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের লেক থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। তারা নিজেরাই পোশাক ও জুতা  লেকের পাড়ে রেখে গোসল করতে নেমেছিলো। সাঁতার না জানার কারণে ডুবে মৃত্যু হয়েছে তাদের। 
 
ওসি আরও বলেন, দুজনেই স্কুল শিক্ষার্থী।  নিহত আরাফাত স্থানীয় সাহেলা স্কুলের সপ্তম ও তামিম ইসলাম নুর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। নিহত তামিমের মা তাসলিমা পারভীন ঝর্ণা সকালের সময় কে বলেন, আমার ছেলে সব সময় পার্কে খেলত। কিন্তু কি ভাবে এতো দূরে গেলো বুঝতে পারছি না। গতকাল শনিবার স্কুল বন্ধ ছিলো। বিকেল তিনটার দিকে বাসা থেকে বের হয়েছিল। এরপর কি হয়েছে বলতে পারছি না।তিনি বলেন, গতকাল রাত হয়ে যাওয়ার পরেও বাসায় না ফেরায় খোজাখুজি শুরু করি। পরে মোহাম্মদপুর থানায় গিয়ে লাশ উদ্ধারের তথ্য পাই। আজ আমার ছেলের ইংরেজি পরীক্ষা ছিলো। 
 
এ দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গ সূত্রে জানা গেছে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছে নিহতদের পারিবার। বেলা সাড়ে ১১টার দিকে তাদের লাশ বুঝিয়ে দেয় থানা পুলিশ। এ বিষয় স্থানীয়দের সাথে কথা বললে সকালের সময় কে বলেন, এই কবরস্থানে আরও নিরাপত্তা প্রহরী বাড়ানো দরকার কারণ এখানে বিভিন্ন এলাকার ছোট ছোট ছেলে-মেয়েরা মা-বাবা কে না বলেই গোসল করতে আসে আর সেজন্যই এরকম দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা আরও বলেন,লালমাটিয়া,হাজারীবাগ, বসিলা,ঢাকা উদ্যান নবীনগর হাউজিং এলাকা থেকে ছোট ছোট ছেলে মেয়ে গোসল এবং ঘুরতে আসে এই কবরস্থানের  লেকে। এগুলো বন্ধ করতে হবে।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া