সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষিত
এবার মহিলা প্রতিমন্ত্রীর নেতৃত্বে কায়রো যাচ্ছেন প্রতিনিধি দল
নিষেধাজ্ঞার পরও থামছে না সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ। এবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর নেতৃত্বে আকাশপথে এমিরেট্স এয়ারলাইন্সের প্রথম শ্রেণীতে বিদেশ সফরে যাচ্ছেন একটি প্রতিনিধি দল।
জানা গেছে, আগামী ৭-৮ জুন মিশরের কায়রোয় নারী উন্নয়ন সংস্থার মিনিস্টিরিয়াল কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন বসবে। এতে বাংলাদেশ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার নেতৃত্বে দলের অপর চারজন হলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তার, প্রতিমন্ত্রীর একান্ত কর্মকর্তা হাবিবুর রহমান ও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন। আর এ সফর হচ্ছে সম্পূর্ণ সরকারি খরচে।
সূত্র মতে, অনুষ্ঠানে অংশ নেয়ার সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। আগামি ৫ জুন প্রতিনিধি দলটি কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন।উল্লেখ্য, অধিবেশনে কেবলমাত্র প্রতিমন্ত্রীর বক্তব্য দেওয়া কথা থাকলেও অন্যরা কি কারণে এ সফরে তা নিয়েও প্রশ্ন রয়েছে।এদিকে বৈশ্বিক অর্থনৈতিক ও ডলার সংকটের মধ্যে সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকার মধ্যে এ ধরনের সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি নিষেধাজ্ঞার পরিপত্রে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় মন্ত্রণালয়, বিভাগ, অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর পরিদপ্তর, দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিসমূহের সব পর্যায়ের কর্মকর্তাদের সব ধরণের বিদেশ ভ্রমণ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আরো চমকপ্রদ তথ্য হচ্ছে, গত ৩১ মে সরকারি খরচে বিমানে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করে সার্কুলার জারি হয়েছে। অথচ প্রতিনিধি দলটি আকাশ পথে কায়রো যাচ্ছেন প্রথম শ্রেণির টিকেটে। তবে এ বিষয়ে মন্ত্রীর পিএস হাবিবুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে বিদেশে যাওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা