ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কোতয়ালিতে বাসায় ঢুকে ১০ লাখ টাকা-সোনা ডাকাতিঃ গ্রেফতার ২


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৪-৬-২০২৩ রাত ১১:২
রাজধানীর কোতয়ালি থানার বাবুবাজার এলাকার একটি বাসায় গত ২৯ মে সকালে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ওই বাসা থেকে নগদ ১০ লাখ ৫ হাজার টাকা, ১০ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের সোনার গয়না ও একটি মোবাইল ফোন লুট করেন। এসময় এক নারীকে জখম করেন ডাকাতরা। এ ঘটনার চারদিন পর ডাকাত দলের দুই সদস্যকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- ওমর ফারুক (২২) ও শরিফ মাহমুদ (২৪)।
 
শনিবার (৩ জুন) সকালে দৈনিক সকালের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর রহমান।
 
তিনি জানান, গত ২৯ মে সকাল সাড়ে ৯টার দিকে কোতয়ালি থানার বাবুবাজার এলাকার ১১/২ হায়বৎ নগর লেনের একটি বাসায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি প্রবেশ করেন। এসময় তারা ওই বাসার এক নারীকে জখম করে নগদ ১০ লাখ ৫ হাজার টাকা, ১০ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের সোনার গয়না এবং একটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যান।গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, মামলা তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের ৫০-৬০টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে কুমিল্লা জেলার মেঘনা থানার হরিপুর এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত ওমর ফারুক ও শরিফ মাহমুদকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে লুট করা নগদ এক লাখ ৭১ হাজার টাকা, এক জোড়া সোনার দুল এবং একটি সোনার চেইন উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। রিমান্ডের আবেদনসহ শনিবার তাদের আদালতে পাঠানো হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত