ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৫-৬-২০২৩ দুপুর ১২:১৪
প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে এই প্রতিপাদ্য নিয়ে  কাপ্তাই উপজেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে রবিবার (৫ জুন) সকালে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে ৪নং কাপ্তাই ইউপি কার্যালয়ের সামনে এক র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। 
 
আলোচনা সভায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।
 
এসময় কাপ্তাই সিএমসির সভাপতি মাকসুদুর রহমান বাবুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশকে দূষণ মুক্ত রাখতে এর প্রতি সহানুভূতিশীল হতে হবে। বিশেষ করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে হবে। এছাড়া যারা পরিবেশ ধূষণ করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করতে হবে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক