গোপালগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে শিরিশ চৌধুরীকে হাতুড়ি পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ
গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর আন্দারকোটা গ্রামে পূর্ব শক্রতা ও জমিজমা বিরোধের জের ধরে শিরিশ চৌধুরীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। গতকাল রবিবার (৫ মে) রাত ১১ টার দিকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।
শিরিশ চৌধুরীর স্ত্রী অরচনা বিশ্বাস জানান, আমাদের নিজস্ব জায়গা দিয়ে মাটির রাস্তা নির্মান করছিলাম। পূর্ব শত্রুতার জের ধরে রাতে প্রতিবেশী সুশীল চৌধুরী, রাখাল চৌধুরী, সজল চৌধুরী সহ আরও চার-পাঁচ জন মিলে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে আমার স্বামীকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
তিনি আরও বলেন, রাখাল চৌধুরী এবং তার বড় ভাই উত্তম চৌধুরী গোপালগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারী। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা