জবি ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে উপাচার্যের নেতৃত্বে জবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।আজ সোমবার (৫ জুন ) বিশ্ব পরিবেশ দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মো. ইমদাদুল হক।
এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উপাচার্যের নেতৃত্বে বেশ কয়েকটি বৃক্ষরোপণ করা হয়।এসময় উক্ত কর্মসূচিত উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা।
এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রলীগ সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন প্রমুখ।
এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ এর নেতৃত্বে একটি র্যালী বের হয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিন করেন। উক্ত র্যালীতে অংশ গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক বৃন্দু এবং শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied