বিশ্ব পরিবেশ দিবসে সাটুরিয়ার গাজিখালী নদী রক্ষার দাবিতে মানব বন্ধন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ার গাজিখালী নদী রক্ষার দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । মানিকগঞ্জ গ্রীণ ইনভায়রনমেন্ট মুভমেন্ট ও জেলা নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটির আয়োজনে সোমবার সকাল ১১ টার দিকে গাজিখালি নদীর ওপর নির্মিত সাটুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রীজের ওপর মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংগঠন বারসিক,পালক,শ্যামল নিসর্গ ও আলোর পথের সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটির সাটুরিয়া উপজেলা শাখার আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা আ খ ম নুরুল হক। উক্ত মানববন্ধনে কমিটির যুগ্ম আহব্বায়ক রাজ্জাক হোসেন (রাজ) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটির আহব্বায়ক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, সাটুরিয়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি বম্ভল ঘোষ,সাটুরিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এ্যাপোলো ঘোষ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আলোর পথের জেলা সভাপতি মিজানুর রহমান হৃদয় ,সাটুরিয়া উপজেলা যুব ও মহিলা আওয়ামী লীগের আহব্বায়ক আখি কায়কোবাদ,সাটুরিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রস্তুতি কমিটির সদস্য শাহীন আজাদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা মানব বন্ধনে অংশ নেয়।
এ সময় বক্তারা পরিবেশ ও নদী দূষণের প্রতিকারের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। বক্তরা বলেন,আমরা গাজিখালী নদীর হারানো যৌবন ফিরে পেতে চাই। আমরা চাই নতুন প্রজন্ম ও সুন্দর আগামী দেখাতে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied