ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ডেমরায় বিএনপি-জামাতের ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে আ. লীগের অবস্থান কর্মসূচী


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৫-৬-২০২৩ বিকাল ৫:৪১

রাজধানীর  ডেমরা স্টাফ কোয়টারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি-জামায়াতের ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। ঢাকা  দক্ষিণ সিটি করপোরেশনের ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী মোঃ আতিকুর রহমান (আতিক) এর নির্দেশে ৫ জুন সোমবার জামায়াতের অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।

এতে উপস্থিত ছিলেন ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান (হাবু) ৭০ নং ওয়ার্ড যুবলীগ নেতা ওমর ফারুক ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মাতাব্বার আনিস বেপারী সহ আরো অনেকেই।

সকাল থেকে ষ্টাফ কোয়ার্টারের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময়ে তারা বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ৭০ নং ওয়ার্ড ও বিভিন্ন  ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা এতে উপস্থিত হন।

সমাবেশে বক্তারা বলেন, কর্মসূচির নামে বিএনপি-জামায়াত জোট দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের পরিবেশ তৈরি করছে। বিক্ষোভ কর্মসূচি ও মিছিলের নামে কোনো অরাজকতা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন নেতারা। বিএনপি-জামায়াত যদি অতীতের মতো জ্বালাও, পোড়াও করতে চায় তাদের মোকাবিলা করার কথা জানান নেতারা।

তারা আরো বলেন, আন্দোলন সংগ্রামের নামে বিএনপি-জামায়াত যদি মানুষের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত